Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home স্লাইডার কাবুলের চাইনিজ রেস্তেরায় বোমা হামলা, নিহত ৭
আন্তর্জাতিক স্লাইডার

কাবুলের চাইনিজ রেস্তেরায় বোমা হামলা, নিহত ৭

By Arif ArmanJan 20, 2026, 9:58 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

বোমা হামলাআফগানিস্তানের রাজধানী কাবুলে একটি রেস্তোরাঁয় বোমা হামলায় এক চীনা নাগরিকসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহত বাকি ছয়জনই আফগান নাগরিক। এই ঘটনায় এক শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদন অনযায়ী, সোমবার (১৯ জানুয়ারি) কাবুলের শেহের-ই-নাও বাণিজ্যিক এলাকায় চীনা মালিকানাধীন ওই রেস্তোরাঁটিতে হামলা চালানো হয়।

পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, এলাকাটিতে বিভিন্ন অফিস, শপিং কমপ্লেক্স ও দূতাবাস রয়েছে এবং এটি শহরের অন্যতম নিরাপদ এলাকা হিসেবে বিবেচিত। জাদরান আরও জানান, চীনা নুডলস রেস্তোরাঁটি যৌথভাবে পরিচালনা করতেন আব্দুল মজিদ নামের এক চীনা মুসলিম, তার স্ত্রী এবং আব্দুল জব্বার মাহমুদ নামের একজন আফগান অংশীদার। রেস্তোরাঁটি মূলত চীনা মুসলিম সম্প্রদায়ের জন্য খাবার পরিবেশন করত।

ইরানের কাছে পরাজিত হয়েছে যুক্তরাষ্ট্র: খামেনি

বিস্ফোরণটি রেস্তোরাঁর কিচেনের কাছে ঘটেছিল। এতে আইয়ুব নামে এক চীনা নাগরিক এবং ছয়জন আফগান নিহত হন। পরে আইএসআইএলের আফগান শাখা এই হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানায়, এটি ছিল আত্মঘাতী বোমা হামলা। আইএসআইএলের আমাক নিউজ এজেন্সি বলেছে, উইঘুরদের ওপর চীনা সরকারের ক্রমবর্ধমান অপরাধের প্রতিবাদে তারা চীনা নাগরিকদের লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

মানবাধিকার গোষ্ঠীগুলো বেইজিংয়ের বিরুদ্ধে চীনের জিনজিয়াং অঞ্চলে বসবাসকারী প্রায় ১ কোটি উইঘুর মুসলিমের ওপর ব্যাপক নির্যাতনের অভিযোগ তুলে আসছে। তবে বেইজিং এই নির্যাতনের কথা অস্বীকার করেছে এবং পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে মিথ্যা ছড়ানোর অভিযোগ এনেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণে রেস্তোরাঁর সামনের দিকে বিশাল গর্ত তৈরি হয়েছে এবং রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ার পাশাপাশি ধোঁয়া বের হচ্ছে।

ইতালীয় এনজিও ইমার্জেন্সি জানিয়েছে, কাবুলে তাদের পরিচালিত একটি চিকিৎসাকেন্দ্রে বিস্ফোরণস্থল থেকে ২০ জনকে আনা হয়েছিল, যাদের মধ্যে ৭ জন পৌঁছানোর আগেই মারা যান। সংস্থাটি বলেছে, হতাহতের এই সংখ্যা এখনো প্রাথমিক।

এনজিওটি এক বিবৃতিতে বলেছে, হাসপাতালের কাছে শাহর-এ-নও এলাকায় বিস্ফোরণের পর ২০ জনকে ইমার্জেন্সির সার্জিক্যাল সেন্টারে আনা হয়। তাদের মধ্যে সাতজন হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত ছিলেন।’ আহত ব্যক্তিদের মধ্যে চারজন নারী ও একটি শিশু রয়েছে বলেও তারা জানিয়েছে।

২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান ক্ষমতায় আসার পর থেকে কাবুলসহ পুরো আফগানিস্তানে বিস্ফোরণের ঘটনা কমেছে। তবে আইএসআইএলের সহযোগী সংগঠনগুলো এখনো দেশটিতে সক্রিয় রয়েছে এবং মাঝেমধ্যে এই ধরনের হামলা চালিয়ে থাকে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with ZoomBangla iNews, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    nepal-women

    কিশোর-কিশোরীর মধ্যে যৌ ‘নসম্পর্ক আর ধ ‘র্ষ ‘ণ নয়!

    May 22, 2026, 10:12 PM Asia/Dhaka
    ফেরা

    এভারেস্ট জয় শেষে ফেরার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী

    May 22, 2026, 5:24 PM Asia/Dhaka
    ককরোচ

    ভারতের রাজনীতিতে আলোড়ন, ভাইরাল হলো ‘ককরোচ জনতা পার্টি’

    May 22, 2026, 4:25 PM Asia/Dhaka
    Latest News
    nepal-women

    কিশোর-কিশোরীর মধ্যে যৌ ‘নসম্পর্ক আর ধ ‘র্ষ ‘ণ নয়!

    ফেরা

    এভারেস্ট জয় শেষে ফেরার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী

    ককরোচ

    ভারতের রাজনীতিতে আলোড়ন, ভাইরাল হলো ‘ককরোচ জনতা পার্টি’

    ট্রাম্প

    ইরান সংকটের কারণে ছেলের বিয়েতে যেতে পারবেন না ট্রাম্প

    musa

    ৫৭৮ নাতি-নাতনি, ১০২ সন্তান, ১২ স্ত্রীকে নিয়ে সংসার তার

    সন্তান

    উগান্ডার কৃষকের ৫০০+ নাতি-নাতনি, ১০২ সন্তান, ১২ স্ত্রীকে নিয়ে সংসার

    Tramp

    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ

    iran-drill

    বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

    প্রধানমন্ত্রী

    শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    কন্ট্রাক্ট ম্যারেজ

    আদালতের অনুমতি নিয়ে প্রেক্ষাগৃহে আজ ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

     

    ZoomBangla iNews

    ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    TelegramXWhatsApp