
মেয়র হিগিনস তার ছেলে, ভাগ্নে এবং তাদের এক বন্ধুকে নিজেই পুলিশ স্টেশনে নিয়ে যান এবং যথাযথ শাস্তি দেয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করেন। মূলত পরিবার ও স্বজনদের আইনের প্রতি শ্রদ্ধাশীল করতেই তার এমন উদ্যোগ বলে জানা গেছে। তার মতে, ‘সবার আগে আমার স্বজনদেরই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমি তাদের জন্য আমার গ্রামবাসীদের জীবন ঝুঁকিতে ফেলতে দেব না।’ স্থানীয় অধিবাসীরা যেন আইন মেনে চলেন সেই দৃষ্টান্ত স্থাপন করতেই নিজের ছেলেকে পুলিশে দিয়েছেন কার্লোস হিগিনস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



