Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কারমাইকেল কলেজে দুই শতাধিক গাছ লাগাল গোল্ডেন বাংলাদেশ
বিভাগীয় সংবাদ

কারমাইকেল কলেজে দুই শতাধিক গাছ লাগাল গোল্ডেন বাংলাদেশ

By Hasan Majorঅক্টোবর 18, 20232 Mins Read

কারমাইকেল কলেজে দুই শতাধিক গাছ লাগাল গোল্ডেন বাংলাদেশ

Advertisement
জুমবাংলা ডেস্ক: ‘বিদ্যা বাড়ে শিক্ষা চর্চায়, বৃক্ষ বাড়ে নিত্য পরিচর্যায়’ এবং ‘আমাদের শিক্ষাঙ্গন আমরা সাজাই, প্রতিজন কমপক্ষে দুটি করে গাছ লাগাই’– এই শ্লোগান সামনে রেখে রংপুর সরকারি কারমাইকেল কলেজে বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছ লাগিয়েছে সামাজিক সংগঠন গোল্ডেন বাংলাদেশ।

আজ (১৮ অক্টোবর) সকালে ক্যাম্পাসে এই কর্মসূচি উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর ড. মো. আমজাদ হোসেন।

গোল্ডেন বাংলাদেশ স্বেচ্ছাসেবীদের পরিবেশ ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়।

কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. রোজাইন, প্রাণিবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আবুল হোসেন মন্ডল, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মো. ফিরোজুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক শাহজাহান নাসির, গণিত বিভাগের প্রধান অধ্যাপক আইনুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান অধ্যাপক জিল্লুর রহমান, সহকারী অধ্যাপক শেখ সাদী, সিরাজুল ইসলাম মিন্টু, ফেরদৌস আলম, শরিফুল ইসলামসহ শিক্ষার্থীরা বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন।

কারমাইকেল কলেজে দুই শতাধিক গাছ লাগাল গোল্ডেন বাংলাদেশগোল্ডেন বাংলাদেশের স্বেচ্ছাসেবক শিপন ও মাজেদ জানান, প্রতিটি গাছকে বাঁচিয়ে রাখার জন্য তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে গাছে পানি দেওয়াসহ নিয়মিত পরিচর্যা করবেন।

গোল্ডেন বাংলাদেশ ব্যবসায় শিক্ষা শাখায় অধ্যয়নরত শিক্ষার্থীদের আয়কর, ভ্যাট বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে আসছে। সংগঠনটি আয়কর বিষয়ে ১০টি প্রকাশনা, আয়কর ভ্যাট বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার আয়োজন এবং বিভিন্ন মেলায় অংশগ্রহণের মাধ্যমে স্বেচ্ছাসেবকদের দক্ষ আয়কর কর্মী হিসেবে তৈরি করছে।

গোল্ডেন বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম জানান, সংগঠনটি ইতোমধ্যে প্রায় ১০০ জনের চাকরির ব্যবস্থা করেছে এবং খুবই দ্রুততম সময়ে এক হাজার তরুণের চাকরিসহ সিএ প্রফেশনে ভর্তি করার উদ্যোগ নিয়েছে।

তিনি আরও জানান, বিভিন্ন সময়ে তারা বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, দিনাজপুর সরকারি কলেজ ও গাইবান্ধা সরকারি কলেজে বিভিন্ন প্রজাতির ১ হাজারের বেশি গাছ লাগিয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026
OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

জুন 20, 2026

Latest News

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa