নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

Mamunul

Advertisement
শুক্রবার (৩ মে) সকাল ১১টার দিকে দিকে তিনি কারাগারের প্রধান ফটক থেকে বের হন বলে নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।

এদিকে মামুনুল হকের মুক্তির খবরে শত শত ভক্ত রাত থেকেই ভিড় করতে শুরু করেন কারা ফটকের সামনে। এ সময় ভিড় সামলাতে হিমশিম খেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। মুক্তির পর মামুনুল হককে ফুল দিয়ে বরণ করে নেন তারা।

মামুনুল হক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন বন্দি ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৭টি মামলা রয়েছে। সর্বশেষ মামলায় তিনি বৃহস্পতিবার (২ মে) উচ্চ আদালত থেকে জামিন পান। বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়।

শুক্রবার সকালে জামিনের সব কাগজপত্র নিয়ে ঢাকায় যোগাযোগ করা হয়। সেখানে কাজ শেষ হলে তাকে মুক্তি দেওয়া হয়।

মুক্তির পর তিনি ওয়েটিং রুমে অপেক্ষা করেন। মামুনুল হকের ছেলে যিমামুল হক ও অন্যান্য স্বজনরা আসার পর বেলা ১১টার দিকে ব্যক্তিগত গাড়িতে করে তিনি মূল কারাফটক দিয়ে বের হয়ে ঢাকার উদ্দেশে চলে যান।

২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। ১৮ এপ্রিল মোহাম্মদপুরের মাদরাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৩৭টি মামলা করা হয়। সেই থেকে তিনি কারাগারে ছিলেন।

শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google