Advertisement
জুমবাংলা ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি, মনোহরি ও ইলেক্ট্রনিক্সসহ দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কালিয়াকৈর বাজার রোডের ফলপট্রি এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফর্মার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

খবর পেয়ে কালিয়াকৈর, গাজীপুর, মির্জাপুর ও সাভার ইপিজেডসহ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় ২ঘন্টা চেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কালিয়াকৈর বাজার বহুমখী বণিক সমিতির সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ বলেন, সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে ব্যবসায়ীরা প্রতিষ্ঠান বন্ধ করে মসজিদে যান। ওই সময় বাজার রোডের মুখে ফলপট্রি এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফর্মার বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়।

দোকান ব্যবসায়ীরা জানান, প্রাথমিক ধারণা- আগুনে নগদ টাকাসহ প্রায় কোটি টাকার মালামল পুড়ে গেছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন বলেন, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট, পুলিশ ও স্থানীয় লোকজনের চেষ্টায় ২ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানান তিনি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা কবিরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.