Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কালিয়াকৈরে করোনা সন্দেহে ২৮ জনের নমুনা সংগ্রহ
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কালিয়াকৈরে করোনা সন্দেহে ২৮ জনের নমুনা সংগ্রহ

By rskaligonjnewsApril 8, 2020Updated:April 8, 20202 Mins Read

কালিয়াকৈরে করোনা সন্দেহে ২৮ জনের নমুনা সংগ্রহ

Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে কোভিড-১৯ সন্দেহে এপর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তন্মধ্যে ২ জনের নেগেটিভ রিপোর্ট পাওয়া গেলেও বাকী নমুনা গুলোর এখন পর্যন্ত কোন ফলাফল পাওয়া যায়নি।

সর্বশেষ বধুবার উপজেলার আটাবহ ইউনিয়নের জালশুকা গ্রামে করোনা ভাইরাস সন্দেহে একই পরিবারের ৫ জনসহ স্থানীয় মসজিদের ইমামের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসকেরা। এদের মধ্যে ঐ পরিবারের ২ জন কোভিড-১৯ করোনাভাইরাস লক্ষনে ভুগছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার জালশুকা গ্রামের মোয়াজ্জেম হোসেনের বাড়ির ভাড়াটিয়া মোঃ মাসুদ মিয়া পরিবারসহ ওই বাড়িতে বসবাস করে আসছিলেন। ডায়াবেটিস রোগে আক্রান্ত মাসুদ মিয়া (৭০) ও তার স্ত্রী মাসুদা খাতুন (৫৫) বেশ কিছুদিন যাবৎ জ্বর, কাশি ও গলাব্যথা রোগে ভুগছেন। একপর্যায়ে তাদের শ্বাসকষ্ট শুরু হলে উপজেলার আটাবহ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী লাইজু আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে।

খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা বুধবার তাদের নমুনা সংগ্রহ করে। এই পরিবারের লোকজন জালশুকা জামে মসজিদে নামাজ আদায় করে বিধায় মসজিদের ইমাম এরশাদ হোসাইনের (৩৮) নমুনাও সংগ্রহ করা হয়। সংগৃহিত নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।

উপজেলা করোনাভাইরাস কমিটির সভাপতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজমুন্নাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, এপর্যন্ত ২৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২জনের নেগেটিভ রিপোর্ট পাওয়া গেলেও বাকী নমুনা গুলোর এখন পর্যন্ত কোন ফলাফল পাওয়া যায় নাই। রিপোর্ট না পাওয়া পর্যন্ত লক্ষণ পাওয়া রোগীদের সামাজিক দূরত্ব বজায় রেখে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

July 12, 2026
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026

Latest News

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa