Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কালিয়াকৈর পৌরসভায় হেরেছে নৌকা, জিতেছে স্বতন্ত্র
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কালিয়াকৈর পৌরসভায় হেরেছে নৌকা, জিতেছে স্বতন্ত্র

By rskaligonjnewsNovember 29, 2021Updated:November 29, 20212 Mins Read

কালিয়াকৈর পৌরসভায় হেরেছে নৌকা, জিতেছে স্বতন্ত্র

Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর কালিয়াকৈর পৌরসভার নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান। তার নির্বাচনি প্রতীক ছিল মোবাইল ফোন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৬৪৫২ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন। এদিকে ৭ ইউনিয়ন পরিষদের ৬টিতে চেয়ারম্যান হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

রোববার (২৮ নভেম্বর) রাতে ভোটের ওই ফলাফল নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ।

এর আগে সকাল ইভিএমে পৌরসভার ৯ ওয়ার্ডে সকাল  ৮টা থেকে একযোগে শুরু হয় ভোটগ্রহণ।  নিয়মানুযায়ী বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট। পরে শুরু হয় ভোট গননা কাজ। গননা শেষে নির্বাচন অফিসার বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। মেয়র পদে প্রার্থী ছিলেন ৫ জন। এতে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুর্শীদ হুসাইন পায় ৩ হাজার ১৫০ ভোট, নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. ইয়াকুব আলী শেখ পায় ৪১৬ ভোট, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মো. রুস্তম শরীফ পায় ১ হাজার ০২৮ ভোট, নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম রাসেল পায় ১৬ হাজার ৯৯৪ ভোট, মোবাইল ফোন স্বতন্ত্র প্রার্থী মো. মজিবুর রহমান পায় ২৩ হাজার ৬১২ ভোট। এতে বেসরকারিভাবে মেয়র পদে বিজয়ী হয় স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান। তিনি আগেও কালিয়াকৈর পৌরসভার মেয়র ছিলেন।

উল্লেখ্য, কালিয়াকৈর পৌরসভায় ৪১ ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৯৫ হাজার ৪৩৫ জন। মোট ভোট পড়েছিল ৪৫ হাজার ৩২০টি। এরমধ্যে ১২০টি ভোট বাতিল করা হয়।

এছাড়াও উপজেলার ৭ ইউনিয়নে নির্বাচনে ৬টিতে জয়লাভ করে স্বতন্ত্র প্রার্থী। বোয়ালি ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আফজাল হোসেন খান, আটাবহ ইউনিয়নে অটোরিকশা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. শাখাওয়াত হোসেন শাকিল মোল্লা, মধ্যপাড়া ইউনিয়নে ঘোরা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম,ফুলবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীকে শাহ আলম সরকার,ঢালজোড়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ইসাম উদ্দিন ,সূত্রাপুর ইউনিয়নে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সোলাইমান মিন্টু, চাপাইর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাইফুজ্জামান সেতু।

জেলা নির্বাচন অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ জানান, ছোটখাটো দু’একটি ঘটনা ছাড়া দিনব্যাপী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদান করেছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa