Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কালীগঞ্জের পৌরসভার নতুন মেয়র এস.এম রবীন
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কালীগঞ্জের পৌরসভার নতুন মেয়র এস.এম রবীন

By rskaligonjnewsFebruary 28, 20212 Mins Read

কালীগঞ্জের পৌরসভার নতুন মেয়র এস.এম রবীন

Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এস.এম রবীন হোসেন নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো মেয়র হিসেবে জয়লাভ করেছেন।

বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক নিয়ে রবিন হোসেন পেয়েছেন ১৩ হাজার ৭৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী সতন্ত্র নারিকেল গাছ প্রতীকের প্রার্থী মো. লুৎফুর রহমান পেয়েছেন ১০ হাজার ২২৫টি ভোট।

এছাড়া বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদ আহমেদ পেয়েছেন ১ হাজার ২৯৭ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকের প্রার্থী মো. চাঁন মিয়া পেয়েছেন ৫২৪ ভোট। ৩ হাজার ৫৫৯ ভোটের ব্যবধানে রবীন হোসেন মেয়র নির্বাচিত হন।

রোববার (২৮ ফেরুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা শহীদ ময়েজ উদ্দিন অডিটোরিয়ামে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে কালীগঞ্জ পৌরসভা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ এ ফলাফল ঘোষণা করেন। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারিজা নূর, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল ঘশ উপস্থিত ছিলেন।

এদিকে, ৯টি সাধারণ ওয়ার্ডে বেসরকারিভাবে বিজয়ী কাউন্সিলররা হলেন ১ নম্বর ওয়ার্ডে মোফাজ্জল হোসেন আকন্দ (উটপাখি), ২ নম্বর ওয়ার্ডে মু. আফসার হোসেন (উটপাখি), ৩ নম্বর ওয়ার্ডে মো. আশরাফউজ্জামান (পাঞ্জাবী), ৪ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ বাদল মিয়া (পানির বোতল), ৫ নম্বর ওয়ার্ডে আশরাফুল আলম (পানির বোতল), ৬ নম্বর ওয়ার্ডে আবদুস সালাম (উটপাখি), ৭ নম্বর ওয়ার্ডে মো. নূরে আলম শেখ (উটপাখি), ৮ নম্বর ওয়ার্ডে মো. আমির হোসেন (উটপাখি) ও ৯ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শাখাওয়াত হোসেন (উটপাখি)।

এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিল হিসেবে বিজয়ী হয়েছেন ১, ২, ৩ ওয়ার্ডে আমিরুন নেছা (জবা ফুল); ৪, ৫, ৬ ওয়ার্ডে নার্গিস বেগম (আনারস); ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে কাস্তা (আনারস)।

নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সতস্ত্রসহ ৪ জন মেয়র প্রার্থী এবং ৩৩ জন সাধারণ কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৭টি কেন্দ্র ও ১২০টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাররা ভোটাধীকার প্রয়োগ করেন। মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৬৪০ জন। এর মধ্যে ১৮ হাজার ৩২১ জন পুরুষ ও ১৮ হাজার ৩১৯ জন মহিলা ভোটার। মোট ভোট প্রয়োগ হয় ২৫ হাজার ৮৯০টি। এরমধ্যে ৬০টি ভোট নষ্ট হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

June 28, 2026
শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

June 27, 2026
তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

June 27, 2026

Latest News

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa