Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: শিক্ষা-শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ৪ জানুয়ারী সব বাধাঁ পেরিয়ে গৌরব, ঐহিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭২ বর্ষপূর্তি হলো পদার্পন করলে ৭৩ বছরে।

গৌবরময় দিনটিকে সর্বময় প্রাণবন্ত রাখতে আগামীকাল (৪ জানুয়ারী)গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে।  এ উপলক্ষে আনন্দ র‌্যালী, আলোচনা সভা ও কেককাটার আয়োজন করা হয়েছে।  উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রূীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধূরী, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারমম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবিন হোসেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

অনুষ্ঠান উদ্বোধন করবেন গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন শাওন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিন। এতে সভাপতিত্ব করবেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর মোল্লা এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক ওয়াহি হাসান।

এছাড়াও অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google