Picture Kaligonj (1)

Advertisement

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও পৌরসভার ৬নং ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং তার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০২ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার চৌড়া নয়াবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

৬নং ওয়ার্ড সর্বস্তরের জনগণ আয়োজিত সভায় সভাপতিত্বে করেন ওই ওয়ার্ড আ’লীগের সভাপতি আজগর আলী। সাবেক ছাত্রলীগ নেতা প্রবীর চন্দ্র ঘোষের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- আ’লীগ নেতা ফারুক মিয়া, জহিরুল ইসলাম, মুঞ্জুর হোসেন, তাঁতি লীগ নেতা আমজাদ হোসেন কচি, রুহুল আমিন, যুবলীগ নেতা লোকমান হোসেন পনির, প্রহল্লাদ চন্দ্র ঘোষ, জোবায়ের আহমেদ রনি, সাব্বির আহমেদ সামাউন, মাসুদ মিয়া, ছাত্রলীগ নেতা পীযূষ চন্দ্র ঘোষ, তকির আহমেদ অভি প্রমুখ। পরে একটি প্রতিবাদ মিছিল ওয়ার্ডের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে।

Picture Kaligonj (2)

গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভা থেকে উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও পৌরসভা ৬নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষকে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ আটক করে নিয়ে যায়। পরদিন উপজেলার মনশুরপুর এলাকার ব্যবসায়ী কৃষ্ণ হত্যা মামলার সন্দেহভাজন আসামী হিসেবে আদালতে পাঠায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google