Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা বা কাউন্টডাউন সারা দেশের ন্যায় শুক্রবার গাজীপুরেও শুরু হবে। এ উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে কালীগঞ্জ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠাণ ও সংগঠণ।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা উপলক্ষে ইতোমধ্যে্ উপজেলায় ২টি কাউন্ট ডাউন মেশিন স্থাপন করা হয়েছে। এছাড়াও মুজিববর্ষের ক্ষণগণনার কেন্দ্রীয় উদ্বোধণী অনুষ্ঠাণ সম্প্রচারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক জানান, শুক্রবার মুজিববর্ষের ক্ষণগণনা উপলক্ষে উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।মুজিববর্ষের ক্ষণগণনার কেন্দ্রীয় উদ্বোধণী অনুষ্ঠাণটি সম্প্রচারের জন্য কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ও  কালীগঞ্জ-ঘোড়াশাল-নরসিংদী বাইপাস সড়কে বড় আকারের ২টি টিভি বসানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google