নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আখতারউজ্জামানের সাথে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তাদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জে এমপির সাথে কর্মকর্তাদের পরিচিতি সভা

Advertisement

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আখতারউজ্জামান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান।

এ সময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম মনজুর-এ-এলাহী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দফতর প্রধানগণ উপস্থিত ছিলেন। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য আখতারউজ্জামান ইউএনও মো. আজিজুর রহমানকে সাথে নিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এক পাখি মাছেই হাজার ক্রেতা!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google