Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা সন্দেহে ২১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর ওই ২১ জনের মধ্যে ৫ জনের নমুনায় করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায়। নিয়ে কালীগঞ্জ উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ জন।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, করোনা আক্রান্ত ৫ জনকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে। এছাড়াও তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে আগামীকাল (১৬ এপ্রিল) আইইডিসিআর-এ পাঠানো হবে এবং আক্রান্ত ৫ জনের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন করে তাদের বাড়িতে সতর্কতামূলক লাল নিশান টানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। তবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আক্রান্ত রোগীদের এলাকার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এখনো পর্যন্ত এ তথ্য আসেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক জানান, গত ১২ এপ্রিল এ উপজেলার প্রথম করোনায় আক্রান্ত ৫ জন রোগী সনাক্ত হয়। ১৩ এপ্রিল আক্রান্ত হয় ৩ জন এবং ১৪ এপ্রিল ১ জন। আজকে (১৫ এপ্রিল) আক্রান্তের সংখ্যা ৫ জন। এ নিয়ে ৪ দিনে কালীগঞ্জে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ জনে। তবে আক্রান্তর মধ্যে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকও রয়েছে বলে জানান তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google