Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ গত ২৪ ঘন্টায় ৭৩ জন রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর বুধবার (২৫ জুন) বিকেলে ১৯ জনের রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে উপজেলায় ২৭৬ জন করোনায় আক্রান্ত হলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আখন্দ।

তিনি জানান, আক্রান্তরা হলেন কালীগঞ্জ পৌর এলাকার ৬ জন, জামালপুর ইউনিয়নের ৫ জন, বাহাদুরসাদী ইউনিয়নের ৪ জন, তুমলিয়া ১ জন ও  জাঙ্গালীয়া ইউনিয়নে ১ জন।

উপজেলা করোনা প্রতিরোধ কমিটির  সভাপতি ও ইউএনও মো. শিবলী সাদিক বলেন, কালীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত সর্বমোট ২১৫২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষা করা হয়েছে। ওই পরীক্ষা থেকে ২৭৬ জন নারী-পুরুষের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। তবে আক্রান্তদের থেকে ইতোমধ্যে ১৮১ জন করোনাজয় করে ঘরে ফিরেছেন। এ উপজেলার করোনায় আক্রান্ত হয়ে ৩ জনে মৃত্যু হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google