Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে গত ২৪ ঘন্টায় ২২ জন রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ৯ জনের রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে উপজেলায় মোট ৩৮১ জন করোনায় আক্রান্ত হলেন। তবে করোনায় আক্রান্ত হয়ে এ উপজেলার মোট ৭ জনের মৃত্যু হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আখন্দ।

তিনি জানান, আক্রান্ত নতুন ৯ জনের মধ্যে উপজেরার বাহাদুরসাদী ইউনিয়নের ২ জন, বক্তারপুরে ইউনিয়নের ৩ জন, নাগরী ইউনিয়নের ৩ জন ও জাঙ্গালীয়া ইউনিয়নের একজন রয়েছে।

উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও ইউএনও মো. শিবলী সাদিক বলেন, কালীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত সর্বমোট ২৭৭৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষা করা হয়েছে। ওই পরীক্ষা থেকে ৩৮১ জন নারী-পুরুষের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। তবে আক্রান্তদের থেকে ইতোমধ্যে ৩৪৬ জন করোনাজয় করে ঘরে ফিরেছেন। এ উপজেলার করোনায় আক্রান্ত হয়ে ৭ জনে মৃত্যু হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google