Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে করোনা সন্দেহে ৩৭ রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ২ জনের রিপোর্টে করোনা পজিটিভ আসে। আক্রান্তরা কালীগঞ্জ পৌরসভার রেড জোন এলাকার ৪ ও ৫নং ওয়ার্ডের বাসিন্দা। এ নিয়ে কালীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ২০০ জন।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ইউএনও মো. শিবলী সাদিক।

তিনি জানান, নতুন আক্রান্ত ব্যাক্তিরা কালীগঞ্জ পৌরসভার রেড জোন এলাকার ৪ ও ৫নং ওয়ার্ডের বাসিন্দা। আক্রান্তদের প্রাতিষ্ঠানিক বা হোম আইসোলেশনে পাঠানো এবং তাদের পরিবারের বাকী সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

ইউএনও মো. শিবলী সাদিক আরো জানান, এ উপজেলার করোনায় আক্রান্ত হয়ে ৩ জনে মৃত্যু হয়েছে। যার মধ্যে ১ মাসের এক শিশু, ষাট ও সত্তরউর্ধ্ব দুইজন বৃদ্ধ রয়েছেন।

উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত সর্বমোট ১৭৮৭ জন রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর এ পরীক্ষা করা হয়েছে। ওই পরীক্ষা থেকে ২০০ জন নারী-পুরুষের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। তবে আক্রান্তদের থেকে ইতিমধ্যে ১২৬ জন  করোনাকে জয় করে ঘরে ফিরেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google