Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ থেকে করোনা উপসর্গ নিয়েঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে দীপঙ্কর সেন (৩৩) নামে স্বর্ণের দোকানের এক কারিগরের মৃত্যু হয়েছেমঙ্গলবার ( জুন) সকাল ১০ দিকে তার মৃত্যু হয়

 বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান খাঁন ফারুক মাস্টার।

মৃত দীপঙ্কর সেন জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের মতি লাল সেনের ছেলে। তিনি ঢাকার তাঁতীবাজারে স্বর্ণের দোকানে কারিগর হিসেবে কাজ করত।

জামালপুর ইউপি চেয়ারম্যান মৃতের পরিবারের বরাত দিয়ে বলেন, দীপঙ্কর সেন বেশ কিছুদিন যাবত জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে বাড়িতে অবস্থান করছিল। মঙ্গলবার সকালে সে অসুস্থতা অনুভব করলে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে বাড়ি থেকে যাতায়াত করে ঢাকার তাঁতীবাজারে একটি স্বর্ণের দোকানে কাজ করত। নমুনা সংগ্রহের জন্য তাঁর লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google