Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর : কেউ ডাক্তার, কেউ জজ-ব্যারিস্টার, কেউ বিশ্ববিদ্যালয় শিক্ষক, কেউ ব্যাংকার, কেউ আবার ব্যবসায়ী। এছাড়াও কেউ সরকারী-বেসরকারী নানা প্রতিষ্ঠানে স্ব-স্ব অস্থানে দায়িত্বশীল অবস্থানে সবাই ভালই আছেন। কিন্তু এতো ভাল থাকার মধ্যেও দেশের বর্তমান পরিস্থিতিতে কেউই ভাল নেই। বিশেষ করে আমাদের সমাজের দিন আনে দিন খায় কর্মব্যস্থ মানুষগুলো একবারেই ভাল নেই।

কিন্তু তাই বলে নিজের অবস্থানে ভাল থাকা মানুষগুলো দেশের করোনা পরিস্থিতিতে ওই কর্মহীন মানুষগুলোকে নিয়ে চিন্তা করবে না, তাই কি হয়?

শুরু হয় চিকিৎসক বন্ধু অসীমের উদ্যোগ। তিনি শুধুমাত্র গাজীপুরের কালীগঞ্জে এসএসসি-১৯৯৭ এবং এইচএসসি-১৯৯৯ ব্যাচের বন্ধুদের নিয়ে একটি গ্রুপ তৈরি করেন। আর সেখানে তিনি দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে সমাজের খেটে খাওয়া কর্মহীন মানুষগুলোর জন্য কিছু করা যায় কিনা সে ব্যাপারে এসএসসি-১৯৯৭ এবং এইচএসসি-১৯৯৯ ব্যাচের বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করেন। তার ডাকে সারা দেয় মোটামোটি সবাই। শুরু হয় অর্থ তৈরির কাজ। নির্দিষ্ট একটি বিকাশ নম্বরে যে যার সাধ্য মতো অর্থ দিতে থাকে।

অবশেষে সেই টাকা দিয়ে কেনা হয় খাদ্যসামগ্রী।কেনা খাদ্যসমাগ্রী এসএসসি-১৯৯৭ এবং এইচএসসি-১৯৯৯ ব্যাচের বন্ধু স্বেচ্ছাশ্রমে তৈরি হয় প্যাকেট তৈরির কাজ। পরে সেই প্যাকেট উপহার হিসেবে কালীগঞ্জ উপজেলার বাজার এলাকা, দড়িসোম, বড়নগড়, টেকপাড়া, মুনশুরপুর, বালীগাঁও, ঘোনাপাড়া, উওরগাঁও, টিউরি, ভাদার্ওী, বোয়ালী ও দুবার্টি গ্রামের ১৪০টি পরিবারকে দেওয়া হয়।

এসব খাদ্য উপহারের মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ লিটার সয়াবিন তৈল, ১/২ কেজি লবন। এ ছাড়াও হাত ধুয়ার জন্য ছিল ১টা সাবান।   শুক্রবার (১০ এপ্রিল) দিনব্যাপীর স্থানীয় ১৪০টি পরিবারের ঘরে ঘরে এ উপহার সামগ্রী পৌঁছে দেন এসএসসি-১৯৯৭ এবং এইচএসসি-১৯৯৯ ব্যাচের বন্ধুরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google