নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে কৃষক-কৃষাণীদের নিয়ে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মার্চ) বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার দুর্বাটি গ্রামে ২০২৩-২০২৪ অর্থ বছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা

Advertisement

কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালককৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ জনাব ড. শৈলেন্দ্র নাথ মজুমদার , গাজীপুর জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ আশীষ কুমার কর।

কালীগঞ্জে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা-১

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো হাসান আলীর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভা ব্লক উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ছারোযার জাহান হিরো, কৃষক আমজাদ হোসেন প্রমুখ।

এ সময় স্থানীয় শতাধীক কৃষক-কৃষাণী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কালীগঞ্জে কীটনাশকের নিরাপদ ব্যবহারে সচেতনতামূলক কর্মশালা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google