Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে খরিফ-২/২০২০-২০২১ মৌসুমে কালীগঞ্জ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় মাসকলাই বীজ, সার ও শাক-সবজির বীজ বিতরণ করা হয়।

বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে এ প্রণোদনা তুলে দেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ, এসওপিপিও, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, খরিফ-২/২০২০-২০২১ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় স্থাণীয় ১২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে মাসকলাই বীজ ও ২৫০ জন কৃষকের মাঝে ১৩ রকমের শাক-সবজির বীজ বিতরণ করা হয়। প্রতি জন কৃষক ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।

এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ভাসমান বেডে, কমিউনিটি বীজতলায় ও ট্রেতে উৎপাদিত রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google