Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা গাজীপুর কালীগঞ্জে চালু হলো করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কালীগঞ্জে চালু হলো করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ

By rskaligonjnewsMay 3, 2020Updated:May 3, 20202 Mins Read

  কালীগঞ্জে চালু হলো করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ

Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসনের পরিকল্পনা ও অর্থায়নে চিকিৎসক ও রোগীর সুরক্ষায় এ বুথ স্থাপন করা হয়। রোববার (৩ এপ্রিল) সকালে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ইউএনও মো. শিবলী সাদিক বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

জানা গেছে, জেলা প্রশাসনের পরিকল্পনা ও অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে। তবে এ উপজেলায় আরো কয়েকটি বুথ স্থাপনের উদ্যেগে নেওয়া হয়েছে। করোনাভাইরাস কোভিড-১৯ বহন করে আসা কোনও রোগীর মাধ্যমে যাতে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফ ঝুঁকির মধ্যে না পড়েন সেজন্য এ বুথ গুলো স্থাপনের উদ্যেগে নেওয়া হয়। এতে চিকিৎসক ও রোগীরা উভয়ই নিরাপদ থাকবেন।

রোববার দুপুরে সরেজমিনে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সম্পূর্ণ কাচ দিয়ে ঘেরা এই বুথের মধ্যে একজন চিকিৎসক অবস্থান নিচ্ছেন। সামনের সামান্য ফাঁকা জায়গা দিয়ে গ্লাভস পরিহিত হাত বের করে রোগীর রক্তচাপ নির্ণয় এবং থার্মাল ডিটেক্টরের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরীক্ষা করছেন। স্থাপন করা সাউন্ড সিস্টেমের মাধ্যমে চিকিৎসক ও বাইরে থাকা রোগীর মধ্যে কথোপকথন হচ্ছে। এ সময় কোনও রোগীর তাপমাত্রা করোনাভাইরাসের উপসর্গের সঙ্গে মিলে গেলে তাকে করোনা ওয়ার্ডের আইসোলেশনে পাঠানো হচ্ছে। এতে নমুনা সংগ্রহকারী ও প্রদানকারী একে অন্যের সংস্পর্শে যেতে হচ্ছে না। এভাবে একজন সংগ্রহকারী অধিক লোকের নমুনা সংগ্রহ করছেন। তবে তার সংক্রমণের কোন ঝুঁকিও থাকছে না।

কালীগঞ্জে চালু হলো করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ

কালীগঞ্জ উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ইউএনও মো. শিবলী সাদিক বলেন, গাজীপুর জেলা প্রশাসনের পরিকল্পনা ও অর্থায়নে নির্দিষ্ট ডিজাইনে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে। হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের এবং চিকিৎসকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ বুথ স্থাপন করা হয়। আতিমধ্যে কালীগঞ্জের এ বুথ থেকে সেবা দেওয়া শুরু হয়েছে।

উল্লেখ্য: গত ১২ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ৪৯৩ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর থেকে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৬ জন চিকিৎসক, ৮ জন নার্সসহ চিকিৎসা সংশ্লিষ্ট রয়েছে ২৫ জন, পুলিশ সদস্য ১৬ জন এবং উপজেলা প্রশাসনের ৪ জন। এর বাহিরে রয়েছে আরো ৪৬ জনসহ মোট ৯১ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শনাক্ত ৯১ জনের মধ্যে একজন চিকিৎসকসহ মোট ১৬ জন সুস্থ হয়ে ফিরে এসেছেন। তবে এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত কোন রোগীর মৃত্যু হয়নি।  

কালীগঞ্জে চালু হলো করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa