Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগের পুরাতন দুই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগে মো. তানভীর মোল্লাকে সভাপতি ও ওয়াহিদ হাসানকে সাধারণ সম্পাদক এবং সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগে মোহায়মিনুল ইসলাম লিকনকে সভাপতি ও ওয়াসিম মোল্লাকে সাধারণ সম্পাদক করে নতুন এ দুই কমিটি ঘোষণা করা হয়।

গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিন স্বাক্ষরিত নতুন দুই কমিটিকে আগামী এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়।

নব গঠিত কালীগঞ্জ উপজেলা ও সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আগামী দুই মাসের মধ্যে উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

ছবির ক্যাপশন
ছাত্রলীগ নেতা মো. তানভীর মোল্লা, ওয়াহিদ হাসান, লিকন ও ওয়াসিমের ফাইল ফটো।

রফিক সরকার
০১৭১২৬৭১৭৪৭
কালীগঞ্জ, গাজীপুর
১০ ফেব্রæয়ারী ২০২০

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google