Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে মালবাহী ট্রেনের ধাক্কায় মো. টিটু ভূঁইয়া (৩০) নামের এক সিঙ্গাপুর প্রবাসী যুবকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। সোমবার দুপুরে ঘোড়াশাল রেলওয়ে সেতুর অদূরে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় পৌর কাউন্সিলর আহমেদুল কবির।

নিহত টিটু পৌর এলাকার দেওপাড়া গ্রামের ফোরকান ভূঁইয়ার ছেলে। বছরখানেক আগে তিনি সিঙ্গাপুর থেকে এসে বাড়ীতেই বাবার সাথে ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, দুপুরে বাবার সাথে পাশ্ববর্তী পলাশ উপজেলার ঘোড়াশাল বাজারে দোকানের জন্য মালামাল ক্রয় করতে যাচ্ছিলেন। তার বাবা রেল লাইন অতিক্রম করে চলে গেলেও ছেলে অতিক্রম করতে পারেননি। এ সময় ঢাকা ও চট্টগ্রাম দুই পাশ থেকে দুইটি মালবাহী ট্রেন আসছিল। তখন তিনি ঢাকাগামী মালবাহী ট্রেনটি দেখলেও চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটি দেখতে পাননি। পরে ওই ট্রেনের ধাক্কায় পাশের খাম্বায় ছিঁটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সাজ্জাস আহমেদ জানান, আহত টিটুকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google