Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে আড়িখোলা ও ঘোড়াশাল রেলস্টেশনের মাঝখানে বাঘেরপাড়া নামকস্থানে ট্রেনে কাটা পড়ে মো. ওমর ফারুক খান (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয়রা রেলের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। দুপুরে নিহদের মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ্ আলম জানান, রাতে অজ্ঞাত কোন ট্রেনে কাটা পড়তে পারে। তার মাথায়, কোমড়ে আঘাত রয়েছে। এছাড়াও তার দুটি পা ভেঙ্গে গেছে। তিনি স্থানীয় প্রাণ-আরএফএল কারখানার আরআইপি ডিপিএল বিভাগে কর্মরত। কারখানার কর্মকর্তা ও পরিবারের লোকজন এসে নিহতের মরদেহ সনাক্ত করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google