Advertisement

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে পুলিশ পরিচয়ে ৫টি স্বর্ণের দোকানসহ ৭ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বাজার এলাকায় দূর্ধর্ষ এ ডাকাতির ঘটনা ঘটে। এতে স্বর্ণের ওই ৫ দোকানীর আনুমানিক ৫৫ ভরি স্বর্ণালঙ্কার, ৩৪০ ভরি রূপা লুট করে নিয়ে যায় ডাকাত দল। এছাড়াও ৭টি দোকান ও একটি মুরগীর পিকআপ ভ্যান থেকে নগদ ২ লাখ ৪৫ হাজার টাকা লুটে নিয়েছে ডাকাতরা।

খবর শুনে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে ছুটে গেলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ওই মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শান্তি কন্যা মেহের আফরোজ চুমকি এমপি। তিনি ডাকাতি হওয়া জুয়েলারী মালিকদের কষ্টের কথা শুনেন এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ও পংকজ দত্ত, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, ইন্সপেক্টর (তদন্ত) সোহেল রানা, ইন্সপেক্টর (অপারেশন) মুজাহিদুল ইসলাম।

গাজীপুর পুলিশ সুপার সাংবাদিকদের আরো বলেন, এটি সংঘবদ্ধ এবং দক্ষ ডাকাত দলের কাজ। তবে দ্রæতই এর সাথে জড়িত দলটিকে আটক করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google