Advertisement

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ডাকাত দলের সাত সদস্য ও এক সহযোগীসহ আটজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার দুপুরে কালীগঞ্জ থানা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত  সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সয়য় তাদের কাছ থেকে নগদ ৫ হাজার ৬৫৫ টাকা, ১২টি মোবাইল সেট, একটি দা ও চাপাতি, পাঁচটি লাঠি ও একটি রশি উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-হবিগঞ্জের চুনারুঘাট থানার পান্ডরাইল গ্রামের খোরশেদ আলীর ছেলে সবুজ মিয়া (৪৫), ময়মনসিংহের দুবাউড়া থানার গোস্তাবহলী গ্রামের ফজর আলীর ছেলে সুমন মিয়া ((২৮), একই জেলার গৌরিপুর থানার পাঁচকাহানিয়া গ্রামের হারুন-অর-রশিদের ছেলে শামীম (২০), বি-বাড়ীয়া বিজয়নগর থানার চাঁনপুর গ্রামের আবু জাহেদের ছেলে এমদাদুল হক মিলন (২৭), একই জেলার নাসিরনগর থানার তারাউল্লাহ গ্রামের আকবর হোসেনের ছেলে শিপন (২৪), বি-বাড়ীয়া সদর থানার শিলাউর গ্রামের আবিদ মিয়ার ছেলে আজিজুল ইসলাম (২০), সুনামগঞ্জের দুয়ারা বাজার থানার রামপুর গ্রামের জুনাব আলী মিয়ার ছেলে বশির আহমেদ (৩৫) ও চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভাটিয়ানপুর গ্রামের মাসুদুর রহমানের ছেলে তানভীর (২১)।

সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা জানান, গত ৩০ নভেম্বর দিবাগত রাতে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কে বাঘারপাড়া নামকস্থানে এক প্রাইভেটকারের সামনে গাছ কেটে ফেলে গতিরোধ করা হয়। এ সময় ওই ডাকাত দল প্রাইভেটকারের মালিক ডা. আসাদুজ্জামানের কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা ও চার মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে আরেকটি যাত্রীবাহী বাসের গতিরোধ করলে ৯৯৯ ফোন করলে ঘটনাস্থলে পুলিশ আসে এবং ডাকাতরা পালিয়ে যায়। পরে ওই ঘটনায় পরদিন সকালে (১ ডিসেম্বর) ডা. আসাদুজ্জামান কালীগঞ্জ থানায় ডাকাতি মামলা (নং ২) দায়ের করেন।

সেই মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ওই মামলার তদন্ত কর্মকর্তা ওসি একেএম মিজানুল হকের নেতৃত্বে দুই দিনব্যাপী অভিযান পরিচালনা করে টঙ্গী, ঢাকা, বি-বাড়ীয়া ও নরসিংদী থেকে ওই ডাকাতির সাথে সরাসরি জড়িত সাতজন এবং এক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, ইন্সপেক্টর (তদন্ত) সেহেল রানা, ইন্সপেক্টর (অপারেশন) মোজাহিদুল ইসলামসহ থানার এসআই ও এএসআইবৃন্দ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google