নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার  (৩০ জানুয়ারি) সকালে কালীগঞ্জ কেন্দ্রেীয় পাঠাগার প্রাঙ্গণে এ মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুর রহমান।

কালীগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

Advertisement

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইউসুফ হাবীব, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানা গেছে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়য়ের পৃষ্ঠপোষকতায় মেলার আয়োজন করেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন। এতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৯টি স্টল অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে দুই মাধ্যম থেকে ৩টি করে ৬টি প্রতিষ্ঠানকে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। এছাড়াও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৫ জন করে ১০ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

২ হাজার টাকা বেতনের কর্মচারীর ৩ তলা বাড়ি, ৯ বছর কারাদণ্ড

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google