Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কালীগঞ্জে দুই মাদক কারবারি ও চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কালীগঞ্জে দুই মাদক কারবারি ও চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

By rskaligonjnewsOctober 24, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মাদকদ্রব্য এবং চোরাই মালামালসহ ২ মাদক কারবারি ও চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে গ্রেফতারকৃত ৫ আসামিকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কালীগঞ্জে দুই মাদক কারবারি ও চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

Advertisement
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের গাড়ারিয়া গ্রামের সুবীর ডি কস্তার ছেলে মাদক কারবারি স্টেনলি ডি কস্তা (২৮)। অপরজন একই উপজেলার তুমলিয়া ইউনিয়নের পৈন্যারটেক গ্রামের আব্দুল বাতেন ভূঁইয়ার ছেলে মো. খোকন ভূঁইয়া (৩৮)। স্টেনলির কাছ থেকে ১২ লিটার চোলাই মদ এবং খোকনের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এদিকে, চোর চক্রের সদস্যরা হলো কালীগঞ্জ পৌর এলাকার দড়িসোম গ্রামের মো. লিটন মিয়ার ছেলে সোহেল রানা (৩০), একই এলাকার মুনশুরপুর গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে মামুন খান ওরফে আব্দুল্লাহ (২২) ও মোরশেদ সরকারের ছেলে মোহাম্মদ মজিবুর রহমান মিন্টু (৫২)।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের পৃথক দুটি অভিযান পরিচালনা করে চোলাই মদ, ইয়াবা ও গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় স্টেনলির কাছ থেকে ১২ লিটার চোলাই মদ এবং খোকনের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ওসি আরো বলেন, থানায় দায়ের হওয়া এক মামলায় (নং-২০(১০)২৪) কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর ও দড়িসোম গ্রামে পুলিশের অপর এক অভিযানে চোরাই মালামালসহ চোর চক্রের এজাহার নামীয় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে তাদের তথ্যে ভিত্তিতে চুরি করা মাল বিক্রি করা হয় টঙ্গীর আমতলী এলাকার একটি হার্ডওয়ারের দোকানে। পরে সেখান থেকে ৩টি ১২ ভোল্টের ব্যাটারি, ৩৯টি লোহার প্রিনিয়াম, ৯টি লোহার তৈরি সেফ, ২৩টি স্টিলের তৈরি বিভিন্ন সাইজের ডোর লক, ২০ কেজি স্টিলের তৈরি সিট, ২০টি লোহার তৈরি রুপিং স্ক্রু উদ্ধার করা হয়।

শ্রীপুরে বনবিভাগের সৃজিত বাঁশ বাগান এখন বন খেকোদের থাবায়

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

July 12, 2026
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026

Latest News

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa