Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় দুর্বিত্তের হামলায় এক পুলিশ কনস্টেবলের মাথা ফেঁটে গেছে। আহত আব্দুর রাজ্জাক কালীগঞ্জ থানার কনস্টেবল। বৃহস্পতিবার গভীর রাতে চুরি করে পালিয়ে যাওয়ার সময় দুর্বিত্তের ছোঁড়া ইটে মাথায় গুরুতর জখম হয়েছেন তিনি।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের জাঙ্গালীয়া ইউনিয়নের আজমতপুর চৌরাস্তায় এলাকায়। দুর্বিত্তরা আজমতপুর চৌরাস্তায় আরফান ট্রেডার্সের দোকান থেকে ২৫/২৬টি গ্যাস সিলিন্ডার, এক লিটারের মবিল ক্যান ৪০-৪২টি, ৫ লিটার ১৬ টি মবিল ক্যান ও নগদ ৩০-৩২ হাজার টাকা লুটে নিয়ে যায়।

কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মামুন অর রশিদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তারা আব্দুর রাজ্জাকসহ পুলিশ ফোর্স টহল দিচ্ছেন। এ সময় তারা গাজীপুর- ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের জাঙ্গালীয়া ইউনিয়নের আজমতপুর চৌরাস্তায় পৌঁছালে ওই স্থালে এশটি পিকআপ মালামালসহ দেখতে পায়। পরে পিকআপটি পুলিশ দেখে দ্রæত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদেরকে ধাওয়া করলে পিকআপে থাকা দুর্বিত্তরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়েঁ মারে। এ সময় একটি ইট কনস্টেবল রাজ্জাকের মাথায় লেগে মাথা ফেঁটে রক্তাক্ত জখম হয়।
এ ফাঁকে দুর্বিত্তরা পিকআপে রাখা মালামাল নিয়ে গাজীপুরের দিকে পালিয়ে যায়। পরে আহত ওই কনস্টেবলকে উদ্ধার করে রাতে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজমতপুর চৌরাস্তা এলাকার আরফান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আরিফ বেপারী বলেন, দুর্বিত্তরা তার দোকান থেকে ২৫/২৬টি গ্যাস সিলিন্ডার, এক লিটারের মবিল ক্যান ৪০-৪২টি, ৫ লিটার ১৬ টি মবিল ক্যান ও নগদ ৩০-৩২ হাজার টাকা লুটে নিয়ে যায় গেছে। এ ব্যাপারে তিনি শুক্রবার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বলেন, দুর্বিত্তের ইটের আঘাতে কনস্টেবল রাজ্জাক আহত হয়েছে। এই ঘটনায় আরফান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আরিফ বেপারী এশটি লিখিত অভিযোগ করেছেন থানায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google