নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে সাবেক স্বামীর সাথে ঘুরতে গিয়ে শাকিরিন আক্তার (২০) নামের এক নারী নিখোঁজের অভিযোগ উঠেছে। তবে নিখোঁজের ৫দিন পর ধান ক্ষেত থেকে ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

মরদেহ

Advertisement

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে একইদিন বিকেলে উপজেলার নারগানা (দক্ষিন পাড়া) গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ।

নিহত শাকিরিন আক্তার উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা (দক্ষিন পাড়া) গ্রামের হারুন শেখের মেয়ে। সে এক সন্তানের জননী। হবিগঞ্জ জেলার নবীগঞ্জে উপজেলায় তাঁর বর্তমান স্বামীর বাড়ী। ।

ওসি পরিবারের বরাত দিয়ে বলেন, গত ২২ সেপ্টেম্বর শাকিরিনে সাবেক স্বামীর (তালাকপ্রাপ্ত) সাথে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তিনি নিখোঁজ। গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে শাকিরিনের বাবা হারুন শেখ বাদী হয়ে কালীগঞ্জ থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। জিডির একদিন পর আজ (বৃহস্পতিবার) বিকেলে নিহতের নিজ গ্রাম থেকে ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি আরো জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে হত্যার বিস্তারিত জানা যাবে। তবে এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫ বছর পূর্বে শাকিরিন প্রেম করে মুন্সিগঞ্জ এলাকার সানি নামের এক যুবককে বিয়ে করেন। সানি-শাকিরিন দম্পতির ঘরে সাড়ে তিন বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। কিন্তু কিছুদিন পরে প্রথম স্বামী সানিকে ডির্ভোস দিয়ে পুনরায় প্রেম করে সিলেটের এক যুবকে বিয়ে করেন। সেখানও সে সংসার করতে পারেনি। দ্বিতীয় স্বামীকেও ডির্ভোস দিয়ে ২ মাস আগে চলে আসে বাবার বাড়িতে। পরে বাবার বাড়ি থাকা অবস্থায় পুনরায় তার প্রথম স্বামী সানির সাথে প্রেমের সখ্যতা গড়ে উঠে। আর সাবেক ওই স্বামীর সাথে ঘুরতে গিয়ে নিখোঁজ হয় এবং নিখোঁজের ৫দিন মরদেহ উদ্ধার হয়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার নারগানা এলাকার বিরেন্দ্র চন্দ্র পালের ধান ক্ষেত থেকে দুর্গন্ধ আসছিল। পরে স্থানীয় লোকজন খোঁজাখুজি করে বিরেন্দ্রর ধান ক্ষেতে গিয়ে দেখে একটি অর্ধগলিত মরদেহ পড়ে রয়েছে। তাদের ডাকচিৎকারে বিষয়টি এলাকায় ছড়িয়ে পরে। খবর পেয়ে শাকিরিনের মা-বাবাসহ আত্মীয়-স্বজন ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ হওয়া শাকিরিনের মরদেহ সনাক্ত করে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চুরির অপবাদে গরম পানি ঢেলে নির্যাতন, ১৪ দিন পর মৃত্যু

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google