Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে বাংলা টিভির ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।  বুধবার (১৯ মে) দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে এ কেকে কাটার আয়োজন করা হয়।

বাংলা টিভি কালীগঞ্জ প্রতিনিধি রফিক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান।

 অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাংবাদিব ওমর আলী মোল্লা, মাফুজা আফরিন মনি, বিল্লাল হোসেন, মো. রিয়াদ হোসাইন, সোহেল আহমেদ খান, জোনাহিদ হাসান সাগর, মেহেদী হাসান, মোহাম্মদ এমরান হোসেন, মুহাম্মদ আল-আমিন, ইমতিয়াজ আহমেদ, রাসেল মিয়া উপস্থিত ছিলেন।

 এ সময় অতিথিরা বাংলা টিভিকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা টিভি মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় এবং দেশের গনতান্ত্রিক ব্যবস্থা ও সুশাসন প্রতিষ্ঠায় ভুমিকা রাখবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google