Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:  দেশের বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম বছরে পদার্পণ ও ১৬তম বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (১০ জুন) সকালে কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার শহীদ ময়েজউদ্দিন সড়ক প্রদক্ষিন করে।

দৈনিক যায়যায়দিন পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি মাফুজা আফরিন মনির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল কালীগঞ্জ উপজেলার শাখার সাধারণ সম্পাদক রফিক সরকার, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী মালিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইমতিয়াজ আহমেদ রানা, দৈনিক সংবাদ সারাবেলার কালীগঞ্জ প্রতিনিধি সবুজ মিয়া, দৈনিক ঢাকাটাইমসের কালীগঞ্জ প্রতিনিধি মাহফুজুর রহমান জয় প্রমুখ। এ সময় স্থানীয়ভাবে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google