Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কালীগঞ্জে পৃথকস্থান থেকে দুই মরদেহ উদ্ধার, একজন অজ্ঞাত
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কালীগঞ্জে পৃথকস্থান থেকে দুই মরদেহ উদ্ধার, একজন অজ্ঞাত

By rskaligonjnewsAugust 20, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ।

মরদেহ

Advertisement

কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকার টঙ্গী-ভৈরব রেল লাইনের পাশে অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ ও উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া এলাকার একটি পুকুর থেকে কাউসার হোসেন ওরফে মুন্না (৩০) নামে আরেকজনের মরদেহ দুটি উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন। এর আগে গতকাল সোমবার (১৯ আগস্ট) রাতে ওই মরদেহ দুটি উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন পিপিএম বলেন, উদ্ধারকৃত মরদেহের মধ্যে কাউসার হোসেন ওরফে মুন্না বরিশাল জেলার বাসিন্দা। তিনি টঙ্গী এলাকায় থাকতেন। তবে রেলাইনের পাশ থেকে উদ্ধার করা মরদেহের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তার আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ হবে। তবে মরদেহটি পুরুষ হলেও পঁচে যাওয়ার কারণে তিনি মুসলিম কিনা অন্য ধর্মের তা শনাক্ত করা সম্ভব হয়নি। দুটি মরদেহই আজ (মঙ্গলবার) সকালে গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গতকাল বিকেলে বালীগাঁও গ্রামের ফঁকির বাড়ির পূর্ব পাশে রেল লাইনের দক্ষিণ পাশের একটি ডোবায় অর্ধগলিত অজ্ঞাত একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। মরদেহের খালি গা এবং পড়নে একটি লুঙ্গি ছিল। পরে রেলওয়ে পুলিশ ও থানা পুলিশকে খবর দেন তারা। পুলিশের ধারণা, লোকটি রেলের পাশে গরুর জন্য ঘাস কাটতে এসেছিলেন। পরে ট্রেনের ধাক্কায় দুর্ঘটনা ঘটতে পারে।

অন্যদিকে, উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া এলাকার একটি পুকুরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, তিনি মাদকসেবী ছিলেন। পুকুরের পাশ থেকে আঠা বা ড্যান্ডি জাতীয় বস্তু উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই এসআই।

গাসিক থেকে ফাইল সরানোর চেষ্টা, আটকে দিলো শিক্ষার্থীরা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

July 7, 2026
Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

July 7, 2026
স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

July 7, 2026

Latest News

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa