Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জের সাবেক সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রাক্তন ইউপি সদস্য ও ভাদার্ত্তী (দক্ষিণ পাড়া) জামে মসজিদের সহ-সভাপতি মেহের আলী (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ——-রাজিউন)। তিনি কালীগঞ্জ বাজারের শামীম বিস্কুট এন্ড ব্যাকারীর সত্ত্বাধীকারী ছিলেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে শ্বাস কষ্ট জনিত রোগে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কালীগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ড ভাদার্ত্তী (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

মৃত্যুকালে তিনি ১ ছেলে-ছেলের বৌ, ৫ কন্যা-কন্যার স্বামী, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ যোহর ভাদাত্তী (দক্ষিণ পাড়া) জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে তাকে ওই গ্রামের সামাজিক কবরস্থানে শায়িত করা হবে।

তার মৃত্যুতে কালীগঞ্জ পৌরসভার মেয়র মো. লুৎফুর রহমান, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, ভাদাত্তী (দক্ষিণ পাড়া) জামে মসজিদের সভাপতি ও সেক্রেটারী, স্থানীয় উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকসহ সুধী সমাজের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google