Advertisement

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে উলুখোলা পুলিশ ফাঁড়ির মাত্র ২শ গজ দূরত্বে বাজার এলাকায় পুলিশ পরিচয়ে দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় ফাঁড়ির ইনচার্জ এসআই রূপন চন্দ্র সরকারসহ ১৪ জনকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করে তাদের গাজীপুর পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক। তিনি জানান, পুরনো টিমটি প্রত্যাহার করে সেখানে নতুন টিম দেওয়া হয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশের মধ্যে একজন উপ-পরিদর্শক (এসআই), দুইজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), একজন হাবিলদার ও দশজন কনস্টেবল।

গত সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে ১২টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বাজার এলাকায় দূর্ধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিচয়ে ৫টি স্বর্ণের দোকানসহ ৭ দোকানে ডাকাতি করে আনুমানিক ৫৫ ভরি স্বর্ণালঙ্কার, ৩৪০ ভরি রূপা ও নগদ ২ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে রূপশ্রী জুয়েলার্সের সত্ত¡াধীকারী দীপঙ্কর চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত ১৫/১৬ জনকে আসামী করে একটি মামলা (নং ৬) দায়ের করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google