Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর :  ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. শিবলী সাদিক। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন সরকার, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ফারুক মাস্টার প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক এ সভায় বেশ কিছু প্রস্তাব গৃহিত হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google