Advertisement

নিজস্ব প্রদিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে এক কিলোমিটারের একটি সড়কের দু’পাশে ১ সহাস্রাধীক তালের বীজ ও চারা রোপন করা হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার (কেকেএস) উদ্যোগে পৌর এলাকার দেওয়ালেরটেক সড়কে বজ্রপাত প্রতিরোধক এই তালের বীজ ও চারা রোপন করা হয়।

এর আগে ওই সড়কে তালের বীজ ও চারা রোপনের উপকারীতা নিয়ে একটি পথ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি ইঞ্জি: জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোফাজ্জল হোসেন আখন্দ মোমেন, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, সংগঠনের সাধারণ সম্পাদক মাশহুদুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, আজকে তাল গাছের বীজ রোপন করা হলেও ২/৪ বছরে এর ফলাফল পাওয়া যাবেনা। ৮/১০ বছর পর এই তাল গাছ বড় হলে আমাদের পরিবেশের জন্যযেমন ভাল হবে তেমনি বজ্রপাতেও প্রতিরোধক হবে এই তাল গাছ। তাই সুযোগ হলে সবাইকে তাল বীজ রেপান করার পরামর্শ দেন তারা।

এ সময় সাংবাদিক বিল্লাল হোসেন, রিয়াদ হোসাইন, সংগঠনের সদস্য এ্যাড. আতিকুর রহমান, মুজিবুর রহমান, সিরাজুল হক ভূঁইয়া, আরিফ আমান ভূঁইয়া, কাজী রোমান, এ্যাড. রাশেদুল হাসান, শাহজাহান শেখ, আশরাফুল হক সোহেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, সাংবাদিক ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ টেকপাড়া রেলক্রসিং থেকে দেওয়ালেরটেক হয়ে দুবার্টি মাদ্রাসা পর্যন্ত ১ সহাস্রাধীক তাল গাছের বীজ ও চারা রোপন করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google