নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে খ্রীস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উপলক্ষে উপজেলার কয়েকটি খ্রীস্টান ধর্মপল্লীর লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ মহিলা আ’লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেহের আফরোজ চুমকি এবং আ’লীগ থেকে দলীয় মনোনয় বঞ্চিত স্বতন্ত্র প্রাথী ডাকসুর সাবেক ভিপি ও সাবেক এমপি আখতারউজ্জামান

Advertisement

তারা সোমববার (২৫ ডিসেম্বর) সকালে তুমলিয়া ধর্মপল্লীতে প্রার্থীদের স্ব-স্ব নেতৃবৃন্দ ও সমর্থকদের নিয়ে খ্রীস্টান নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা কেক কেটে ধর্মপল্লীর ফাদার ও খ্রীস্টান নেতৃবৃন্দকে খাইয়ে দেন।

তুমলিয়া ধর্মপল্লী ছাড়াও তারা উপজেলার ৫টি ধর্মপল্লীর ফাদারও খ্রীস্টান নেতৃবৃন্দর সাথে মত বিনিময় করেন ও কেক কাটেন।

এ সময় মেহের আফরোজ চুমকি এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে চাইলে এবং আমরা সবাই মিলে বাচঁতে হলে ও দেশকে বাঁচাতে হলে মুক্তিযুদ্ধের চেতনার সরকারকে আবারও সামনে নিয়ে আসতে হবে।

Kaligonj-Gazipur-Borodin-1

আখতারউজ্জামান বলেন,ধর্ম যার যার, উৎসব সবার। কাজেই বড়দিনের আনুষ্ঠানিকতাই আমাদের মূল দায়িত্ব নয়। খ্রীস্টান ধর্মাবলম্বীরা যেন সুন্দরভাবে বসবাস করতে পারে এবং তারা যেন নিজেদের কখনো সংখ্যালঘু মনে না করে সে ব্যাপারেও দৃষ্টি রাখতে হবে।

নির্বাচনী সফরে কাল রংপুর যাচ্ছেন শেখ হাসিনা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google