Advertisement

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে বার্ষিক ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করা হয়েছে। রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসনে আয়োজনে পরিষদ চত্ত¡র প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বার্ষিক ব্যাডমিন্টন খেলা পরিচালনা করেন বিআরডিভি হিসাব রক্ষক লিটন আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবু নাদির সিদ্দিকী, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা কাউছার মিয়া, বিআরডিবি কর্মকর্তা তিরান হোসেন, স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ, নির্বাচন কর্মকর্তা ফারিজা নূর, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা তাসনিন, সাংবাদিক আব্দুর রহমান আরমান, বিল্লাল হোসেন, ওমর আলী মোল্লা, রিয়াদ হোসেন, আহাম্মদ আলী, বাংলা টিভির কালীগঞ্জ প্রতিনিধি রফিক সরকার প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে ব্যাডমিন্টন প্রতিযোগীতা হয়। পরে শীতের পীঠা-পুলি এবং হাঁসের মাংসে অতিথিদের আপ্যায়ন করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google