Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালীগাঁও এলাকায় বালু চাপা পড়ে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) রাত পৌণে ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত হলেন- কালীগঞ্জ উপজেলার বালীগাঁও এলাকার শের আলীর ছেলে আবুল হাসেম আইয়ুব (৬০)। তিনি স্থানীয় আবুল খায়ের গ্রুপের কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকালে কারখানায় কাজে আসে হাসেম। কাজ শেষে করে দুপুরে তার বাড়ি যাওয়ার কথা থাকলেও সে বাড়ি যায়নি। পরে তার পরিবারের লোকজন ওই কারখানায় ভেতর তাকে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে কারখানার ভেতরে বালুচাপা অবস্থায় তাকে উদ্ধার করে। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবুল হাসেমকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে রাত পৌনে ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আরশাদ মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google