Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সেমাবর (২২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্টিত হয়।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এতে সভাপতিত্ব করেন ইউএনও মো. শিবলী সাদিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মকর্তা ডাঃ মঞ্জুর-ই-এলাহি, থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান, কৃষি কর্মকতা ফারজানা তাললিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন, সমবায় কর্মকর্তা মির্জা ফারজানা শারমিন প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দফতরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google