Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ‘‘জেনে, বুঝে বিদেশ যাই-অর্থ, সম্মান দুটোই পাই’’ প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী সচেতনতামূলক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে ও তত্ত¡াবধানে দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, ব্রিফিং ও সেমিনারের আয়োজন করে কালীগঞ্জ উপজেলা প্রশাসন।

ইউএনও মো. শিবলী সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্মসংস্থান ও জনশক্তি ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস রুপা। এ সময় সেমিনারে অন্যদের মধ্যে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, কর্মসংস্থান ও জনশক্তি ঢাকা জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. ওয়াজেদ আলী, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী কার্যালয়ের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google