নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষ ক্যাটাগরিতে ইউএনও’র দল ও নারী ক্যাটাগরিতে এসিল্যান্ডের’র দল বিজয়ী হয়েছে।

কালীগঞ্জে ব্যাডমিন্টন টুর্নামেন্টে ইউএনও এবং এসিল্যান্ডের দল জয়ী

Advertisement

শনিবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলা পরিষদ চত্ত্বরে বিজয় দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়।

জানা গেছে, ব্যাডমিন্টন টুর্নামেন্টে উপজেলা পরিষদের বিভিন্ন দফতরে কর্মরত কর্মকর্তাদের সমন্বয়নে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটি পুরুষ ও নারী ক্যাটাগরি। এর মধ্যে পুরুষ ক্যাটাগরিতে ৬টি দল এবং নারী ক্যাটাগরিতে ২টি অংশগ্রহণ করে। প্রতিযোগীতায় পুরুষ ক্যাটাগরিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান ও ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বিজয়ী হন এবং নারী ক্যাটাগরিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া ও কৃষিকর্মকর্তা কৃষিবীদ ফারজানা তাসলিম বিজয়ী হন।

এছাড়াও পরিষদের অন্য নারী কর্মকর্তাদের জন্য বালিম খেলার ব্যবস্থা করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধানরা উপস্থিত ছিলেন।

নির্বাচন প্রতিহতের ঘোষণা বেআইনি: ইসি আলমগীর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google