নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর বাজারের ৩ ব্যবসায়িকে ৩টি মামালায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় বাজারের তিন ব্যবসায়ির ২ জনকে ৫ হাজার করে ১০ হাজার ও এক ব্যবসায়িকে ২ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯(১)(ঙ) ধারায় ৩ মামলায় এ জরিমানা করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।

তিনি আরো জানান, অভিযানে ওই বাজার থেকে ১ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করে তা জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।
এ সময় অভিযানকালে গাজীপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. গোলাম মর্তুজা, কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ইউসুফ হাবীব, মৎস্য কর্মকর্তা মো. আবু সামা, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম সহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



