কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে প্রাতিষ্ঠানিক ডেলিভারি এবং ট্যাবলেট মিসোপ্রোস্টল ব্যবহার মাতৃ মৃত্যু কমাতে ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি, গর্ভবতী মাসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে প্রশিক্ষণ ও সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জুন) সকাল থেকে দুটি ব্যাচে ১শ জন অংশগ্রহণকারীকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ প্রশিক্ষণ ও সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

পার্টনার ইন পপুলেশন এন্ড ডেভেলপমেন্টের (পিপিডি) সার্বিক সহযোগিতায় ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিস কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম মনজুর-এ-এলাহী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা গাজীপুর জেলা সহকারী পরিচালক ফৌজিয়া আসমত।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদ, মেডিকেল কর্মকর্তা (মা ও শিশু) ডাঃ মো. মিজানুর রহমান, প্রকল্পের কনসালটেন্ট ফাহিম ইসলাম সৌরভ, প্রোগ্রাম সহযোগী আনিকা হোসেন, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক রফিক সরকার, সাংবাদিক আহাম্মদ আলী ও বিল্লাল হোসেন প্রমুখ।

জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিট এবং চীন সরকার কর্তৃক পিপিডি ও এসএসসিএএফ প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি, গর্ভবতী মাসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে “প্রাতিষ্ঠানিক ডেলিভারি এবং ট্যাবলেট মিসোপ্রোস্টল ব্যবহার” বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতা বিষয়ক সভার মূল লক্ষ্য ছিল, মাতৃ মৃত্যু কমাতে স্যাটেলাইট স্তরে পিপিএইচ প্রসবোত্তর রক্তক্ষরণ কিভাবে প্রতিরোধ করা যায়।

পদ্মায় ধরা পড়লো বিশাল সিলভার কার্প, যত হাজারে বিক্রি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.