chumki

Advertisement

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া মারকাযুল বাহছিল ইলমী মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজ শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং একই মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- মাওলানা ফরিদউদ্দিন মাসউদ, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল-আলম মাসুদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী বশির আহমেদ ও মুজিবুর রহমান, নাগরী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির মিয়া, নাগরী ইউনিয়ন আ’লীগের সভাপতি এস এম আলী হোসেন, সাধারন সম্পাদক রেজাউল সিকদারসহ বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার আলেমগণ, উপজেলা, ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

পরে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফরিদউদ্দিন মাসউদ।

 

জুমবাংলানিউজ/আরএস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google