Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে মাধ্যমিক পর্যায়ের ৩০ জন মেধাবী ছাত্রী পেল বাইসাইকেল। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মেধাবী ওই ছাত্রীদের মাঝে এ বাইসাইকেল বিতরণ করা হয়। প্রধান অতথি হিসেবে বাইসাইকেল ছাত্রীদের হাতে তুলে দেন সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

উপজেলা পরিষদের অর্থায়নে এডিপির সহযোগিতায় স্থানীয় মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে ৩০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ৩০ জন মেধাবী ছাত্রীকে দেয়া হয়েছে বাইসাইকেল। আর এত সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রশাসন।

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ জুবের আলম, স্থানীয় আ’লীগ নেতা আব্দুল মতিন সরকার, এইচ.এম আবুবকর চৌধুরী, এসএম রবিন হোসেন, মো. কামরুল ইসলাম, গাজীপুর জেলা পরিষদে সদস্য তাসলিমা রহমান লাভলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল-আলম খান মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google