Advertisement

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে মা সমাবেশ ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার জামালপুর ফুলকুড়ি একাডেমি মাঠে এ সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক।

জামালপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ফারুক মাস্টারের সভাপতিত্বে ও জামালপুর ফুলকুড়ি একাডেমির পরিচালক মুহাম্মদ সাদেক হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম, বাংলাদেশ স্কাউট কালীগঞ্জ উপজেলা শাখার কমিশনার তাপস কুমার দাস, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় জামালপুর ফুলকুড়ি একাডেমির অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google