Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে কালীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার সাথে যারা জড়িত এবং তাদের মদতদাতাদের অবিলম্বে গ্র্রেফতারের দাবিতে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মানজাদ আলী কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবিন হোসেন প্রমুখ।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মোস্তফা মিয়া, সহ-কমান্ডার সুলতান আহমেদ, কালীগঞ্জ পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আকন্দ, বক্তারপুর ইউনিয়ন কমান্ডার হাসমত আলী, নাগরী ইউনিয়নের সাবেক কমান্ডার আক্তারুজ্জামান মোল্লা, বি.এল.এফের যুদ্ধকালীন কমান্ডার মাহবুবুর রহমান খানসহ বীর মুক্তিযোদ্ধারা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google