72638174_2894673477233900_7907580042329194496_n

Advertisement

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে জাঙ্গালীয়া ইউনিয়ন আ’লীগের আয়োজনে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহবায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজ সেবক, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মদানকারী জাতীয় বীর শহীদ ময়েজউদ্দিনের ৩৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ওই ইউনিয়নে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কালীগঞ্জ উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং শহীদ ময়েজউদ্দিন কন্যা মেহের আফরোজ চুমকি এমপি।

জাঙ্গালীয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি গাজী সারোয়ার হোসেনের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, গাজীপুর জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আশরাফী মেহেদী হাসান, কালীগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া, গাজীপুর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, আবুবকর সিদ্দিকীসহ উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় জাতীয় এ বীরের রুহের মাগফেরাত কামায় বিশেষ মোনাজাত করা হয়।

জুমবাংলানিউজ/আরএস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google